,

কুসিক নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়াচ্ছেন ইমরান

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন। নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে আগামী বৃহস্পতিবার তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করবেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নৌকার বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান, তার বোন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দলের আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ একটি বৃহত রাজনৈতিক দল। আওয়ামী লীগে প্রতিযোগিতা থাকে। কিন্তু দিনশেষে ঐক্যবদ্ধ হতে ভুল করে না। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও তাই হতে যাচ্ছে। কুমিল্লার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবার বীর মুক্তিযোদ্ধা আফজাল খানের পরিবার। তারা অতীতেও দলের জন্য ত্যাগ স্বীকার করেছে। কুমিল্লা সিটি নির্বাচনেও তাই করতে যাচ্ছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আফজাল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান তার প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পূর্ব-নির্ধারিত প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। শেষ দিন তিনি প্রার্থীতা প্রত্যাহার করে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

কুসিক নির্বাচনের বিষয়ে আ্ওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন দৃষ্টান্তকারী নির্বাচন হবে। সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড