,

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ জনের মৃত্যু

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বালুভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার নগর কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান (৩৫) ও যাত্রী আল মাহবুব (৪৩)। আহতদের বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, নোহা মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে রাজশাহী পাসপোর্ট অফিসের উদ্দেশে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে যায় ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

নিহত চালক মনিরুজ্জামান চুয়াডাঙ্গা জেলা সদরের তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে ও যাত্রী আল-মাহবুব একই উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। আহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী এবং বাড়ি একই এলাকায়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়