,

সুরমায় পানি বৃদ্ধি: নিম্নাঞ্চল প্লাবিত, অর্ধলক্ষ মানুষ পানিবন্দি

news-image

নিউজ ডেস্ক সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুরমা, কুশিয়ারা, সারি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। সুরমা নদী উপচে সিলেট নগরীতে পানি প্রবেশ করেছে।

নগরীর সোবহানীঘাট, যতরপুর, উপশহর, তেরোরতন, মেন্দিবাগ, মাছিমপুর, ছড়ারপাড়, কালিঘাট ও তালতলাসহ আরও কয়েকটি এলাকার বাসা বাড়ি ও দোকানপাটে পানি উঠেছে। এ সকল এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

এদিকে টানা ৫ দিন ধরে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন এ সকল এলাকার বাসিন্দারা।

সীমান্তবর্তি জকিগঞ্জ উপজেলায় সুরমা ন্দীর ডাইক ভেঙে বারহাল, মানিকপুর, বীরশ্রী,কাজলসারসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এ উপজেলায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। সব মিলিয়ে সিলেটে লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। বৃষ্টি ও ঢল অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পরিস্থিতি নিয়ে সিলেটের আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণের কারণেই মূলত সিলেটের বিভিন্ন জায়গায় পানি বেড়েছে। তাছাড়া উজানের ঢলের কারণে সিলেটের নদনদীর পানি বাড়ছে। তিন দিন আগেও যেখানে পানি নদীর পাড় থেকে কয়েক ফুট নিচে ছিল সেখানে গত ২৪ ঘণ্টায় কানায় কানায় পরিপূর্ণ হয়েছে।

সিলেট পাউবো সূত্রে জানা যায়, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে সোমবার (১৬ মে) দুপুরে বিপৎসীমার ১.২৮ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ১০.৬৬ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৮.৭৪ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে ৬.৯৬ সেন্টিমিটার, গোয়াইনঘাটের সারি নদীর পানি বিপৎসীমার ০.৮ সেন্টিমিটার, কানাইঘাটের লোভা নদীর পানি ১৪.৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

এতে জেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন সুরমা নদীর তীরবর্তী ২০ হাজার মানুষ। পানিতে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুরসহ নিম্নাঞ্চলের সড়ক ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ডুবে আছে এসব এলাকার বাদামসহ মৌসুমী সবজি।

কৃষি বিভাগ জানিয়েছেন, পানিতে সদর ও তাহিরপুর উপজেলার ২০ হেক্টর বোরো জমি তলিয়ে গেছে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, সিলেটের নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। এটি দুশ্চিন্তার কারণ। ভারতের মেঘালয় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর সেই পানি উজান বেয়ে বাংলাদেশে আসছে। যদি ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টি না কমে, তবে এই পানি কমার কোনো সম্ভাবনা নেই। টানা বর্ষণ আর ঢলের কারণে সিলেটের সুরমা নদীর পানি বিপৎসীমার ১.৫ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর