,

রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। তবে দলীয় ৭২তম ওভারে পেশির টান পড়ায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে উঠে যান তামিম ইকবাল। এসময় ২১৭ বলে ১৫ চারে ১৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। তার পরিবর্তে মাঠে নেমেছেন লিটন দাশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছে।

মাঠে নেমে দ্রুতই ফিরে যান অধিনায়ক মুমিনুল হক। কাসুন রাজিথার দ্বিতীয় শিকার (বোল্ড) হয়ে ব্যক্তিগত ২ রানে ফেরেন তিনি। তবে তামিম ইকবালের দৃঢ় ব্যাটে দলীয় দুইশ পার করে বাংলাদেশ।

এর আগে নিজের টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ১৬২ বলে ১২টি চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।

বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম। ১১টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে রয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তামিম এর আগে সর্বশেষ ২০১৯ সালে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ১২৬ রান করেছিলেন এই বাঁহাতি।

তামিমের সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত। বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে নামা কাসুন রাজিথার বলে ব্যক্তিগত ২ রানে ফেরেন এই বাঁহাতি।

তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে থাকা নিরোশান ডিকভেলাকে ক্যাচ দেন জয়। এই ডানহাতি ১৪২ বলে ৯টি চারে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে বিদায় নেন। তার ব্যাট থেকে আসে ৫৮ রান।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই চালিয়ে খেলেছেন তামিম। ৫২ বলে ৩৫ রান নিয়ে দিন শুরু করা তামিম এদিন মাত্র ২১ বল খেলেই ফিফটিতে পৌঁছান। ইনিংসের ২৪ তম ওভারের প্রথম বলেই লেট কাটে রমেশ মেন্ডিসকে সীমানাছাড়া করে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তামিম।

টেস্টে ৬১ ইনিংস পর উদ্বোধনী জুটিতে এই প্রথম ১০০ রান তুলেছে বাংলাদেশ। তামিম-জয়ের এই জুটির আগে ২০১৭ সালের মার্চে সর্বশেষ উদ্বোধনী জুটিতে শতরান তুলেছিল বাংলাদেশ, সেটাও ছিল লংকানদের বিপক্ষে।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩৯৭ রানে অলআউট হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না