,

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩২০০ পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মৃত ফিরোজ মিয়ার ছেলে  কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: সালাম ওরফে শাহালম (৪৫) গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে  জেলার বিজয়নগরের জলিলপুর গ্রামের  শাহালম এর বাড়িতে রাখা  সি.এন.জি অটোরিক্সা তল্লাশী করে ৩২০০ পিস ইয়াবা, গাঁজা ও  ১ টি সিএনজি ও মোটরসাইকেল, নগদ পঞ্চাশ হাজার টাকাসহ মোবাইল উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতার আসামীসহ পলাতক দুই আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা রুজু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর