,

রংপুরে পানের বাজার ঊর্ধ্বমুখী

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীসহ জেলায় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে পানের বাজারে। প্রতি বিড়া (৮০টি) পানে দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। হঠাৎ পানের দাম বৃদ্ধির কারণে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।রোববার নগরীর সিটি বাজার, লালবাগ ও মাহিগঞ্জ বাজারে পান-সুপারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর অঞ্চলে আতিথেয়তার অন্যতম উপাদান পান-সুপারি। যেকোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষে পান-সুপারি সরবরাহ করা হয়। এমনকি কারও বাসাবাড়িতে বেড়াতে গেলে আপ্যায়নের মতো কিছু না থাকলে এটি দিয়েই অতিথি সেবা করা হয়। এ অঞ্চলের প্রায় ৮০ শতাংশ নারী-পুরুষ পান-সুপারিতে আসক্ত। রমজান মাসে দাম কম ছিল। কিন্তুু ঈদের একদিন আগে থেকে পানের দাম বাড়তে শুরু করে। যা বর্তমানে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীরা জানান,আগে কুষ্টিয়া থেকে পান সংগ্রহ করতে হতো। দাম বেড়ে যাওয়ায় রংপুর অঞ্চলে বর্তমানে অনেকে পানের বরজ গড়ে তুলেছেন। কুষ্টিয়ার পানের তুলনায় রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর উপজেলা ও পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন এলাকার পানের মান ভালো। পানের দাম বাড়লেও খিলি পানের দাম আগের মতোই আছে। প্রতিটি খিলি পান পাঁচ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

নগরীর লালবাগহাটের পান ব্যবসায়ী শফিকুল ইসলাম, শঠিবাড়িহাটের খোকন মিয়া ও নুর মোহাম্মদ জানান, বর্তমানে প্রতি বিড়া পান ৬০ থেকে ১২০ টাকা দামে বেচাকেনা হচ্ছে। তারা পার্শ্ববর্তী পীরগঞ্জের পীরের হাট, টুকুরিয়া, জানকিপুর ও সাদুল্যাপুর উপজেলার মাদারগঞ্জ এলাকা থেকে পান সংগ্রহ করেন। পরে তা বাজারে বিক্রি করেন।

রংপুর জেলা খিলিপান ব্যবসায়ী সমিতির নেতা ইব্রাহিম হক ব্যাপারী ও আইয়ুব আলী জানান, নিত্যপণ্যের সাথে পানের দাম যে হারে বাড়ছে তাতে ক্ষতি হচ্ছে আমাদের। সরকারীভাবে যদি এই অঞ্চলে পান চাষ করা হতো তাহলে এই অঞ্চলের মানুষ উপকৃত হতো।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না