,

লাগামহীন বাজারদরে নাভিশ্বাস মধ্যবিত্তের

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : করোনা ধাক্কা সামাল দিয়ে উঠার আগেই আবারও চরম সংকটে পড়েছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষের জীবন। এ অবস্থায় নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবনে কষ্ট দিয়েছে আরও বাড়িয়ে। নিত্যপণ্যের দামের উর্ধ্বগতিতে কোনোভাবেই লাগাম টানতে পারছে না সরকার। জরুরি নিত্যপণ্য চাল, ডাল, তেল, চিনি, আটা-ময়দা, পেঁয়াজ ও আলুর দাম বেড়েই চলেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মসলা জাতীয় পণ্যের দামও।

শনিবার (১৪ই মে) হবিগঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সয়াবিন তেল বোতলজাত ১৯৮-২১০ টাকা, খোলা পাম অয়েল ১৭৭ টাকা, খোলা সয়াবিন তেল ১৯০ টাকা আর পেঁয়াজের কেজি ৪০-৪২ টাকা। এদিকে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মাছ, গরু বা খাসির মাংসের বদলে ডিম ও ব্রয়লার মুরগির মাংসের চাহিদা সবচেয়ে বেশি ছিল। এমনকি দাম বেড়ে যাওয়ায় ডিম ও ব্রয়লার মুরগিও কিনতে পারছেন না অনেকে। ফার্মের মুরগির ডিমের হালি ৬০ টাকা। ১ কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৮০ টাকা, যা এক মাস আগেও ছিল ১২৫ থেকে ১৩০ টাকা।

অন্যদিকে তেল, পেঁয়াজ, মরিচ আর কাঁচা বাজারে সবজির দামও এখন আকাশছোঁয়া। ফলে নিত্যদিনের বাজার খরচ মেটাতে দিশেহারা নিম্ন আয়ের পরিবারগুলো। তারা আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারছে না কিছুতেই। জীবন চালাতে অন্যের কাছে ঋণিী হচ্ছে প্রতিনিয়ত।

হবিগঞ্জ জেলা সদরের এক শায়েস্তানগর বাজারে বাজার করতে আসা ভ্যান চালক বাবলু মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আগের মতো এখন আয় করতে পারি না । অথচ খরচ বেড়ে গেছে অনেক। পরিবারের সবার মুখে ডাল-ভাত দিতে হিমশিম খাচ্ছি। আয়ের সঙ্গে ব্যয় মেলাতে পারছি না। চরম সংকটের মধ্যে দিন কাটছে বলে তিনি দুঃখ করেন।

বিগত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা কেজিপ্রতি। বাঁজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ টাকা কেজি। ১ কেজি সয়াবিন খোলা তেলের দাম এখন ১৯০-২১০ টাকা, যা ১৫দিন আগেও ছিল ১৬০-১৫০ টাকা। এ ছাড়া চালের দামও ক্রমাগতভাবে বেড়েই চলেছে। ২০ দিন আগেও চিনির কেজি ছিল ৫০ টাকা, যা বর্তমানে ৮০।

বেশির ভাগ কর্মজীবীর আয় কমেছে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির প্রায় সব মানুষেরই নাভিশ্বাস উঠেছে জীবন চালাতে। সংসার চালাতে না পেরে অনেকেই কাজের আশায় পাড়ি দিচ্ছেন শহরে। এখনই নিত্যপণ্যের লাগাম টেনে না ধরতে পারলে সামনের বছর রমজানে তা আরো বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এতে করে নিম্ন আর মধ্যবিত্তদের জীবন হয়ে উঠবে আরও বেশি দুর্বিষহ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড