,

হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে কবি এ কে সরকার শাওন

news-image

গত  ১০ মে নবীনগরে হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শন করেন কবি এ কে সরকার শাওন। তিনি কয়েকটি শ্রেণি কক্ষ ঘুরে ঘুরে দেখেন। কোমলমতি শিশুদের সাথে কথা বলে তিনি শৈশবের স্মৃতিচারণ করেন। শিশুদের মুখে কবিতা আবৃত্তি শুনে আনন্দে উদ্বেলিত হন তিনি। এ সময় কবির সাথে ছিলেন শৈশবের বন্ধু আঁকিয়ে মোস্তফা কামাল মাশরেকী।

আলাপকালে পরিচালক প্রশাসন ছাবিনা ইয়াসমিন বলেন, “মানসম্মত শিক্ষার অভাব পূরণের তাগিদে নবীনগরের কতিপয় শিক্ষানুরাগী এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ২০০৬ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে কোমলমতি শিশুদের পদচারণায় মুখরিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি “মোরা অক্ষয় মোরা দুর্জয়” এই স্লোগান ধারন করে জ্ঞান, গরিমা ও শিক্ষার তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়া তথা নবীনগরে শিক্ষার আলো ছড়িয়ে এগিয়ে যাচ্ছে।”

প্রধান শিক্ষক শারমিন সুলতানা জানান, লেসন প্লানের মাধ্যমে প্রয়োজনে সম্পূরক ক্লাস নিয়ে আমরা সিলেবাস শেষ করি। বরাবরই ফলাফল ভালো বিধায় আমাদের ছেলেমেয়েরা দেশের বনেদী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে”।

এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে নবীনগর কবির শৈশব-কৈশরের স্মৃতিময় স্থান। ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যেবাহী নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এস.এস.সি. এবং ১৯৮৫ সালে নবীনগর সরকারী কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন। এখানকার মাটি ও মানুষের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক যা তিনি তাঁর “শিকড়-শিখর” কাব্যগ্রন্থে উল্লেখ করেছেন।এখানে রয়েছে কবির অসংখ্য বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন ও শুভানুধ্যায়ী। ১৯৬৭ সালের এই উপজেলার গোপালপুরে কবি  জন্মগ্রহণ করেন।

 

প্রতিবেদকঃ আনোয়ার হোসেন অপু, ঢাকা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড