,

আ.লীগ নির্বাচন ছাড়া কোনো দিন ক্ষমতায় আসেনি : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ ও ত্রিশাল প্রতিনিধি : নির্বাচন ছাড়া আওয়ামী লীগ কোনো দিন দেশের ক্ষমতা নেয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে নির্বাচনই এর একমাত্র পথ। বিএনপি একটি রাজনৈতিক দল। তারা গণতন্ত্র মানুক বা না মানুক, গণতন্ত্রের কথা মুখে অন্তত বলে। গতবারও তারা যেমন নির্বাচনে এসেছিল, আমরা আশা করি তারা এবারও আসবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের দল, গণতান্ত্রিক দল। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে আওয়ামী লীগ কোনো দিন দেশ পরিচালনার দায়িত্বে যায়নি। অতএব আমরা আশা করি, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আর তাতে বিএনপিসহ সব দলই অংশ নেবে।’

এর আগে বেলা ২টা ৩০ মিনিটে আদিবাসী নৃত্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীকে বরণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর।

বিশ্ববিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবনসহ সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহম্মদ ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. জালাল উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড