,

রংপুরে সয়াবিন তেলের গুদামে অভিযান জরিমানা

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর নগরীতে মজুত সয়াবিন তেলের গোডাউনে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে নগরীর সাতমাথা, মাহিগঞ্জ ও কামাল কাছনা কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করে অধিদপ্তরের কর্মকর্তা। এসময় মজুত গোডাউনে থাকা তেল বাজারে ন্যায্য মুল্যে বিক্রির ব্যবস্থা করা হয় এবং কয়েকটি গোডাউন মালিককে সতর্কসহ জরিমানা করা হয়।

এ সময় শাহী ভান্ডার, মন্ডল স্টোর ও বাবুল স্টোরে তেল মজুতের সত্যতা পান অভিযান পরিচালনাকারীরা। এর মধ্যে বাবুল স্টোরকে সতর্ক ও জরিমানাসহ মজুত গোডাউন থেকে বাজারে সয়াবিন তেল সরবরাহের ব্যবস্থা করা হয়। সেই সাথে বাজারে সয়াবিন তেলসহ অন্যান্য পণ্যের সরবরাহ ঠিক রাখা এবং অতিরিক্ত মজুদ না রাখার আহব্বান জানান কর্মকর্তারা। অভিযানে সহায়তা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

এব্যাপারে রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, কয়েকটি গুদামে অতিরিক্ত মজুদ তেল থাকায় সতর্ক ও জরিমানা করা হয়েছে। সেই সাথে বাজারে ন্যায্য মুল্যে তেল সরবরাহের ব্যবস্থা করা হয়। তেলের কৃত্রিম সংকট মোকাবেলায় অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির বিধান রেখে মাঠে প্রতিনিয়ত কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড