,

বোরকা পরে মুখ ঢেকে বেরোতে হবে আফগান নারীদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বোরকা ছাড়া নারীদের বাইরে বেরোনো নিষিদ্ধ ঘোষণা করেছে শাসকগোষ্ঠী তালেবান। শনিবার (৭ মে) তালেবানের প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা এক ডিক্রিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

ডিক্রিতে তালেবান প্রধান বলেছেন, তাদের (নারী) চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত। কারণ এটি ঐতিহ্যবাহী ও সম্মানজনক।

এদিন আফগানিস্তানের ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে আখুনজাদার ডিক্রি পড়ে শোনান। এতে বলা হয়, কোনো নারী বাড়ির বাইরে মুখ না ঢাকলে তার বাবা বা নিকটতম পুরুষ আত্মীয়ের সঙ্গে দেখা করা হবে এবং শেষপর্যন্ত তাকে (আত্মীয়) বন্দি বা সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে।

তালেবানের মতে, নারীদের মুখ ঢাকার আদর্শ পোশাক হচ্ছে বোরকা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের আগের কট্টরপন্থি শাসনের বৈশ্বিক প্রতীক হয়ে উঠেছিল এটি।

আফগানিস্তানে বেশিরভাগ নারীই মাথায় হিজাব পরেন। তবে কাবুলের মতো শহরাঞ্চলগুলোতে অনেক নারীকে মুখ খোলা রাখতে দেখা যায়।

বিস্তারিত আসছে…

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর