,

পর্যটকদের উপর হামলার ঘটনায় মামলা

news-image

নিউজ ডেস্ক : সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ মামলা করেন ওই হামলার ঘটনায় আহত সুমন সরকার।বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার এসআই প্রলয় রায়।

তিনি জানান, ওই হামলার ঘটনায় আহত সুমন সরকার নামের এক পর্যটক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলা করেছেন।

প্রশাসন নিযুক্ত কয়েকজন স্বেচ্ছাসেবকের হামলায় সুমনসহ তিন আহত হয়েছেন বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান এসআই।

উল্লেখ্য, জাফলং পর্যটন কেন্দ্রে টিকিট কাটা নিয়ে বচসার জেরে বৃহস্পতিবার দুপুরে ঈদে বেড়াতে যাওয়া পর্যটকদের উপর কয়েকজন স্বেচ্ছাসেবক হামলা চালায়। পরে এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। পাঁচজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন, গোয়াইনঘাট থানার পন্নগ্রামে মৃত রাখাল চন্দ্র দাস ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস ও একই উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সেলিম আহমেদ (২১), নয়াবস্তি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন ও ইসলামপুর রাধানগর গ্রামে মৃত সিরাজ উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর