,

সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল ফিতরের আগমুহূর্তে বিশ্বের মুসলমানদের সালাম দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ ও টুইটারে দেওয়া ভিডিওবার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

ইদুল ফিতর উপলক্ষে দেওয়া ট্রুডোর ওই শুভেচ্ছা বিবৃতি আকারে দেশটির সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

কানাডাসহ বিশ্বের সব মুসলমানদের জানানো এই শুভেচ্ছার প্রথমেই সালাম দেন জাস্টিন ট্রুডো। টুইটারে দেওয়া ওই ভিডিওবার্তায় কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ মোবারক! রমজান মাসের সমাপ্তি উপলক্ষে যারা ঈদুল ফিতর উদযাপন করছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস ধরে রোজা পালন, প্রার্থনা ও ইবাদত করার পর আমি আশা করি আপনারা এই সময়টিকে উপভোগ করতে পারবেন।’

এর আগে গত ২ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। সেসময়ও ফেসবুক ও টুইটারে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেছিলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি