,

দেশ ছাড়লেন হাজী সেলিম

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম। তিনি দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। এ দণ্ড মাথায় নিয়েই গত শনিবার বিকেলে গোপনে থাইল্যান্ডের ব্যাংককে পাড়ি জমিয়েছেন তিনি।

হাজি সেলিমের বড় ছেলে সোলাইমান সেলিম গতকাল রোববার একটি টেলিভিশন চ্যানেলের প্রশ্নের জবাবে স্বীকার করেছেন তার বাবা এখন দেশের বাইরে। তিনি বলেন, তার বাবা চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। দুই-তিনদিনের মধ্যেই দেশে ফিরবেন। এরপর আইনজীবীদের সঙ্গে কথা বলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন।

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড হওয়ার পরও কোন প্রক্রিয়ায় বিদেশ গেলেন এমন প্রশ্নে কোনো উত্তর দিতে পারেননি ইরফান সেলিম। তিনি বলেন, একটি টেলিভিশন চ্যানেল তার বাবার বিরুদ্ধে দেশ থেকে পালিয়েছেন বলে অপপ্রচার চালাচ্ছে। এটা সঠিক নয়। বাবা ফিরে আসবেন।

হাজি সেলিমের পালিয়ে যাওয়া নিয়ে গুঞ্জনের বিষয়ে তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল গণমাধ্যমকে বলেন, ‘উনি কেন পালাবেন, দেশে এসে তিনি আত্মসমর্থন করবেন। আইনের প্রতি স্যার শ্রদ্ধাশীল। আত্মসমর্থনের আগে ট্রিটমেন্ট করে নিচ্ছেন।’

দুর্নীতির মামলায় এক যুগ আগে বিচারিক আদালতের রায়ে সংসদ সদস্য হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল। সাজার রায়ের বিরুদ্ধে হাজি সেলিম হাইকোর্টে আপিল করেন। এ আপিলের শুনানি নিয়ে গত বছরের ৯ মার্চ ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন হাইকোট। এরপর ১০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ সময়সীমার মধ্যেই আওয়ামী লীগের এ সংসদ সদস্য দেশ ছেড়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি