,

ফুটবলারকে ধর্ষণের অভিযোগে মামলা: তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফুটবলার কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসানকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার তাকে প্রত্যাহার করা হয়। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ফুটবলার কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিনে ওই ফুটবলারকে ধর্ষণ নাকি ধর্ষণচেষ্টা করা হয়েছে, তা নিশ্চিত হতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। ভুক্তভোগী আদালতে জবানবন্দি দিয়েছেন।

মিজানুর রহমান আকন্দ জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আপাতত ধর্ষণচেষ্টা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় রিপোর্টে প্রমাণ পাওয়া গেলে ধর্ষণ মামলা হিসেবে অভিযোগপত্র দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুর ১২টায় পৌর শহরের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পেছনে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের বিরুদ্ধে।

এ ঘটনায় ২৩ এপ্রিল ভুক্তভোগী বাদী হয়ে ফয়সাল ও তার দুই সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তবে ২৫ এপ্রিল ধর্ষণ মামলা রুজু না করে ধর্ষণচেষ্টার মামলা রুজু করে পুলিশ। মামলার পর বুধবার গাজীপুর থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী