,

এক টাকায় ঈদের পোশাক পাবে ১ হাজার মানুষ

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সুবিধাবঞ্চিত এক হাজার মানুষ এক টাকায় ঈদের কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন। ‘এক টাকায় ঈদ আনন্দ’ প্রতিপাদ্যে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন চালু করেছে চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষের জন্য ‘গরিবের এসি মার্কেট’। এ কাজে সহযোগিতা করেছে চট্টগ্রাম নগর পুলিশ।

গত বৃহস্পতিবার বিকালে নগরীর আগ্রাবাদের আবদুল্লাহ কনভেনশন হলে এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। দুই দিনব্যাপী এই শপিংমল চালু ছিল গতকাল শুক্রবারও।

বিদ্যানন্দ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এই শপিংমলে সাজানো আছে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, জুতা, ছোটদের ফ্রক, শার্ট, প্যান্টসহ নানা ধরনের নতুন কাপড়। এর বাইরেও প্রতিটা পরিবার পাচ্ছেন ১০ টাকায় ইচ্ছামতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার সুযোগ। এ উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। যাতে গরিব মানুষজন সহজে এই এসি মার্কেটে এসে কেনাকাটা করতে পারেন। নগর

পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে এক টাকায় কেনাকাটার সুযোগ দেওয়া হয়েছে। যাতে তারাও সমানভাবে পরিবার নিয়ে ঈদ আনন্দ করতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য