,

ইতালির খোলা মাঠে ঢাকা সমিতির ইফতার আয়োজন

news-image

মিনহাজ হোসেন,রোম থেকে
ইতালির রাজধানী রোমে খোলা মাঠে ইফতার আয়োজন করেছে বৃহত্তর ঢাকা সমিতি। মুসলমানদের ধর্মীয় রীতিনীতি ভিন্ন ধর্মের মানুষকে জানানোর লক্ষ্যে বেশ কয়েক বছর যাবৎ খোলা মাঠে ইফতারের আয়োজন করে থাকে সংগঠনটি।

রাজধানীর ঐতিহাসিক লারগো প্রেনেস্তে চত্বরে এই ইফতার মাহফিলে ইতালির স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। বিকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসলমানরা এই চত্বরে জড়ো হতে থাকেন। ইফতার শেষে মাগরিবের নামাজও আদায় করেন মুসল্লিরা।

ইসলাম সম্পর্কে কিছু বিদেশির ভ্রান্ত ধারণা দূর করতে প্রতি বছরের মতো এবারও রাজধানী রোমে খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়েছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ইতালিতে বিভিন্ন সময়ে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এবং নানা অজুহাতে একাধিকবার মুসলমানদের পবিত্র মসজিদ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসব ভ্রান্ত ধারণা দূর করতে বৃহত্তর ঢাকা সমিতি, ইতালি অন্যান্য বারের মতো এবারও খোলা মাঠে ইফতারির আয়োজন করে।

এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আলম সিদ্দিকী, এ ছাড়াও বাংলাদেশ সমিতির ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ রিপন, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু সহ রোমের আঞ্চলিক, সামাজিক‌, রাজনৈতিক ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিত ছিল এখানে। বিভিন্ন নারী সংগঠনের শীর্ষ নেত্রীর ছাড়াও সাধারণ গৃহবধু অংশগ্রহণ করেন এই খোলা মাঠের ইফতারে। তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়।

বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, ইসলাম শান্তির ধর্ম আমরা তা বিদেশিদের মাঝে তুলে ধরতে চাই খোলা মাঠে ইফতারি করে প্রবাসী বাংলাদেশীরা খুশি। তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং যারা কোনো গোপন কর্মসূচির সাথে জড়িত নয়। তাই আমরা প্রকাশ করতে এই ইফতারের আয়োজন করেছি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড