,

রাতে ‘সিগারেট কিনতে’ বেরোনো যুবকের দুই হাঁটুতে গুলি

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার কাহালু উপজেলায় এক যুবকের দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিবকলমা গ্রামে এ ঘটনা ঘটে। আহত একরাম হোসেন (৩০) ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় রাতেই শামীম হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আহত একরাম ও গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে একরাম বাড়ি থেকে বের হয়ে গ্রামের মুদি দোকানে সিগারেট কিনতে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। দুর্বৃত্তদের ছোড়া গুলি একরামের দুই পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। পরে রাত পৌঁনে ৩টায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, একরাম এখন কৃষিকাজ করেন। আগে সিমেন্টের খুঁটি তৈরির কারখানায় কাজ করতেন। কিছুদিন আগে শামীমের সঙ্গে একই কারখানায় কাজ করতেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, একরাম পুলিশকে জানিয়েছে তার দুই হাঁটুতে গুলি করা হয়েছে। তবে কেন গুলি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না