,

সৌদি সরকারের খাদ্যসামগ্রী পাচ্ছে কক্সবাজারের ২৩ হাজার পরিবার

news-image

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজারে সৌদি সরকারের উপহার হিসেবে ২৩ হাজার রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের দেওয়া এসব খাদ্য সহায়তার বিতরণ সহযোগী হিসেবে কাজ করছে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ১৫ দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কিং সালমান সেন্টারের প্রকল্প পরিচালক শায়খ ফাহদ ইবনে আব্দুল্লাহ আল-মাহাদী।

এর আগে সাগর পাড়ের অভিজাত হোটেল ডিভাইন ইকো রিসোর্টের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এ সময় কক্সবাজার জেলা ও পৌরবাসীর পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান মেয়র।

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শায়খ ইমাদ ইবনে আব্দুস সালাম ইবনে সুলাইম আলে সালেহ আল-মাহাদী, শায়ক উমর ইবনে মুহাম্মাদ ইবনে উমর আল-আনকারী, ওস্তাদ সালামাতুল্লাহ হামিদ হুসাইন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পরিচালক (উন্নয়ন) মোয়াজ্জেম হোসেন শাওন, বোরহান উদ্দীন, ফাউন্ডেশনের বিদেশ বিভাগের পরিচালক ড. মো. ওয়ায়েজ, মো. ইসহাক, তারিক চৌধুরী, হিল্লাল, আব্দুস সবুর, ফয়েজ উদ্দিন, নেজাম উদ্দিন ও মো. সেলিম উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য