,

টাইগারদের নববর্ষের শুভেচ্ছা

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দুই বছর পর দেশজুড়ে বর্ষবরণের উৎসব চলছে। বাংলা নববর্ষ ১৪২৯ কে বাঙালিরা বরণ করে নিচ্ছে সাদরে সম্ভাষণে। বাঙালির এই প্রাণের উৎসব উদাযাপনে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। বৈশাখের রঙে রঙিন হয়ে দেশের মানুষের আর ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব-তামিম-মুশফিকরা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাঙালিদের জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নববর্ষের ছবি পোস্ট করে বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখেছেন, ‘বৈশাখের রঙে আমাদের সকলের জীবন হয়ে উঠুক রঙিন। উৎসব ও উল্লাসে স্বাগত জানাই নতুন বাংলা বছরকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।’

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। নতুন বছরে সকলের জীবন সুখ-শান্তিতে ভরে উঠুক, এই প্রত্যাশা করছেন মি. খান সাহেব।

বাঙ্গালিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমও। অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান ও সাবেক টাইগার অধিনায়ক নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভক্ত-সমর্থকদের নববর্ষের শুভেচ্ছা জানি লিখেছেন, ‘সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা!’

আরেক টাইগার ব্যাটার সৌম্য সরকার সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। অসুন্দরের ছেদন ও নতুন সৃজনের প্রত্যাশা নিয়ে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন,

‘ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন

আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদন

তোরা সব জয়ধ্বনি কর।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা’

 

এ জাতীয় আরও খবর

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, চালু হচ্ছে রোবটিক সার্জারি: স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার