,

দুই ধাপ উন্নতি তাইজুলের

news-image

ক্রীড়া ডেস্ক : পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৯ উইকেট নেওয়ায় আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিং তালিকায় দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। ৬৩৬ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠেছেন তাইজুল। গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরুষ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ডারবানে প্রথম টেস্টে না হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার সুযোগ পান বাংলাদেশের তাইজুল। পোর্ট এলিজাবেথে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৬৫ ওভারে ২০২ রানের বিনিময়ে ৯ উইকেট নেন তাইজুল। প্রথম ইনিংসে ১৩৫ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৩ উইকেট নেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে র‌্যাংকিংয়ে সবার ওপর আছেন তাইজুল। এর পরই আছেন সাকিব আল হাসান। ৫৬২ রেটিং নিয়ে ৩০তম স্থানে আছেন তিনি। দ্বিতীয় টেস্টে বল হাতে দুই ইনিংসে ৪ উইকেট নেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তাই উন্নতি হয়েছে তারও। ২২ ধাপ এগিয়ে ৯৯তম স্থানে জায়গা করে নিয়েছেন খালেদ। জিম্বাবুয়ের রায়ান বার্লের সঙ্গে সমান ১৩২ রেটিং তার। ষ

 

এ জাতীয় আরও খবর

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, চালু হচ্ছে রোবটিক সার্জারি: স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার