,

আগের চেয়ে ভালো আছেন মোশাররফ রুবেল

news-image

ক্রীড়া প্রতিবেদক : প্রায় তিন বছরের বেশি সময় ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল। দেশের বাইরে গিয়ে কেমোথেরাপিসহ জটিল সব চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

গত মাসের মাঝামাঝি শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, মোশাররফ রুবেলের মৃত্যুর গুজব। ভিত্তিহীন এ খবর মুহূর্তের মধ্যে রীতিমতো ভাইরাল হয়েছে।

তবে রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি জানিয়েছেন, এখন ভালো আছেন মোশাররফ রুবেল। বুধবার বিকেলে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সে (মোশাররফ রুবেল) ভালো আছে। ভালোভাবে রেস্পন্স করছে।’

এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বন্ধের অনুরোধ করে চৈতি আরও বলেন, ‘সে মারা যায়নি। দয়া করে গুজব রটনাকারীদের থামান। এসব গুজব ছড়াতে দেবেন না। সে ভালো আছে।’

প্রসঙ্গত ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর মুখে একদমই খেতে পারছিলেন না। না খেতে খেতে অনেক বেশি দুর্বল হয়ে পড়েন। প্রচণ্ড পানিশূন্যতায় ভুগতে শুরু করেন।

পাশাপাশি তার সোডিয়াম লেভেলও অনেক বেড়ে যায়। যে কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তবে এখন আগের চেয়ে শারীরিকভাবে তুলনামূলক সুস্থ আছেন মোশাররফ রুবেল।

 

এ জাতীয় আরও খবর

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, চালু হচ্ছে রোবটিক সার্জারি: স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার