,

বড় ব্যবধানে হারের দ্বারপ্রান্তে টাইগাররা

news-image

ক্রীড়া ডেস্ক : প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। জিততে হলে এই ম্যাচে বাংলাদেশকে তাড়া করতে হবে পাহাড় সমান লক্ষ্য। তবে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ৯ ওভারে টাইগাররা হারিয়ে ফেলেছে তিনটি উইকেট।

এর আগে ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৭ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশকে ফলো-অনে না ফেলে আবারও ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়ারা পড়ে তাইজুল ইসলামের বোলিং তোপের মুখে। বাংলাদেশের হয়ে গোটা ম্যাচে ৯ উইকেট একাই শিকার করেন তাইজুল ইসলাম।

তাইজুলের ৩ উইকেট শিকারের ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তড়িঘড়ি করে ইনিংস ঘোষণার লক্ষ্য ছিলো একটাই- দিনের শেষ ভাগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে বিপাকে ফেলা।

সেই লক্ষ্য সফলভাবেই পূরণ হয়েছে স্বাগতিক দলের। দিনের শেষ ভাগে ৯.১ ওভার ব্যাট করে ২৭ রান তুলতেই মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালের উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মত এবারও শূন্য রানে ফিরেছেন জয়, তবে এবার গোল্ডেন ডাক। শান্ত করেছেন ৭ রান। দিনের শেষ বলে তামিম আউট হন ১৩ রান করে। অবিশ্বাস্য কিছু না ঘটলে এই ম্যাচে হার এড়ানোর সম্ভাবনা নেই বাংলাদেশের।

৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন অধিনায়ক মুমিনুল হক। প্রোটিয়াদের পক্ষে কেশব মহারাজ দুটি ও সিমন হার্মার একটি উইকেট শিকার করেছেন।

তৃতীয় দিন শেষে ম্যাচর সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)

বাংলাদেশ ১ম ইনিংস : ২১৭/১০ (৭৪.২ ওভার)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ১৭৬/৬ ডিক্লেয়ার (৩৯.৫ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস : ২৭/৩ (৯.১ ওভার)

 

এ জাতীয় আরও খবর

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, চালু হচ্ছে রোবটিক সার্জারি: স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার