,

দেশে ফিরছেন শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান যুক্তরাষ্ট্রে গেছেন গত বছরের নভেম্বরে। গ্রিন কার্ডসহ নানা কাজে বর্তমানে সেখানেই আছেন এই চিত্রনায়ক। অবশেষে পাঁচ মাস পর তিনি দেশে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল ঢাকায় ফিরবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শাকিব খানের এক ঘনিষ্ঠজন। তবে বেশিদিন দেশে থাকবেন না। মাস খানেক পর জুনে ফের উড়াল দেবেন মার্কিন মুলুকে।

সেই সফরও দীর্ঘ হবে। কারণ জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটে অংশ নিতে হবে তাকে। এ ছাড়াও জুলাইয়ে রয়েছে বঙ্গ সম্মেলন। আর ‌‘রাজকুমার’র শুটিং চলবে আগস্ট পর্যন্ত। এরপর ডাবিং ও প্রচারণায় অংশ নেবেন শাকিব। বছর শেষে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে মার্কিন নায়িকা কোর্টনি কফিকে। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।

শাকিব খান নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর সিনেমা নির্মাণে ফিরছেন হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমার সহ-প্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর