বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের কঙ্কাল আগলে পাঁচ মাস ধরে বসবাস

news-image

অনলাইন ডেস্ক : ছয়-সাত মাস আগেও বেঁচেছিলেন। মেয়ের সঙ্গেই বাড়িতে থাকতেন। তারপর কী হয়েছে কেউ জানে না। কোনো আত্মীয় খোঁজ নিলে মেয়ে দোলা কখনও বলতেন, মা বাড়িতে নেই, কলকাতায় গিয়েছেন। কাউকে কাউকে বলতেন, মা অসুস্থ। তবে আসলে যে ঠিক কী ঘটেছে, তা জানতেন না কেউই। শনিবার রাতে সামনে এল আসল ঘটনা। এক আত্মীয়া দোলার সঙ্গে দেখা করতে গিয়ে তার মা মন্দিরার খোঁজ করতেই ঘরে দেখতে পেলেন পড়ে রয়েছে কঙ্কাল! ভারতের নদিয়ার ধুবুলিয়ায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, পাঁচ মাস ধরে এভাবেই মা মন্দিরা দাসের দেহ আগলে বাড়িতে ছিলেন ৩৮ বছর বয়সী মেয়ে দোলা দাস। মন্দিরাকে দীর্ঘদিন দেখতে না পেয়ে এবং দোলার থেকে মায়ের ব্যাপারে স্পষ্ট উত্তর না পেয়েই পুলিশে খবর দিয়েছিলেন প্রতিবেশীরা।

স্থানীয়রা জানান, স্ত্রী ও মেয়েকে ছেড়ে অনেক বছর আগেই নিরুদ্ধেশ হয়ে গিয়েছিলেন স্বামী। সেই শোক সামলাতে পারেননি মন্দিরা। ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন তিনি। মায়ের অসুস্থতার কারণে নিজে অবিবাহিত থেকেছেন দোলা। দুটি বাড়িতে পরিচারিকার কাজ করেন তিনি। এভাবেই সংসার চলে। মায়ের কঙ্কাল শোয়ানো থাকে বিছানায়। দোলা পুলিশকে জানিয়েছেন, বাইরের বারান্দায় তিনটি চেয়ার পাশাপাশি জুড়ে রাতে ঘুমাতেন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘর থেকে পচা খাবার, বাসন আর কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া গিয়েছে। মন্দিরার মৃত্যু যে পাঁচ মাস আগে হয়েছিল, তা তার দেহের প্রাথমিক পরীক্ষার পর নিশ্চিত হয়েছে পুলিশ। তদন্তকারীরা জানান, মায়ের মৃত্যু নিয়েই আপাতত দোলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার