,

নায়িকা মাহি বানাচ্ছেন কুমড়ার বেগুনি! (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘ফারিশতা’ নামে একটি রেস্তোরাঁ খুলেছেন। পুরোপুরি চালু না হলেও রোজার প্রথম দিন থেকেই সীমিত পরিসরে বেচা-বিক্রি শুরু হয়েছে। মাহি উপস্থিত থেকে ইফতারসামগ্রী তুলে দেন ক্রেতাদের হাতে।

এবার এই নায়িকা জানালেন, তাদের ইফতার মেনুতে যোগ হচ্ছে বিশেষ বেগুনি। যার নাম- মেগুনি। এটি তৈরি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। আজ রোববার থেকে এটি তার রেস্তোরাঁয় পাওয়া যাবে।

মাহি বলেন, ‘আমি খুব এক্সাইটেড নতুন আইটেম নিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি- মেগুনি। আমি ইনসপায়ার্ড হয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না। কিন্তু তার কাজ আমার ভালো লাগে। তিনি বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টি কুমড়ার দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব।’

তিনি আরও বলেন, ‘সে কারণে আমার ফারিশতার জন্য এটা তৈরি করছি। কিছু অসাধু ব্যবসায়ী রোজা এলেই বেগুনের দাম বাড়ায়। এতে আমরা বিপদে পড়ি। এবার তাদের আমরা বিপদে ফেলবো। বেগুন খাবো না। মেগুনি খাবো।’

জানা গেছে, মাহির রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।

এদিকে, মাহিয়া মাহি এই মুহূর্তে ‘অফিসার’ নামে নতুন একটি সিনেমায় শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এতে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না