,

কঠিন দিনের অপেক্ষায় টাইগার বাহিনী

news-image

স্পোর্টস ডেস্ক : পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার দেয়া ৪৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৯ রান। তৃতীয় দিনে ব্যাট করতে নামার আগে ব্যাফফুটেই রয়েছে টাইগার বাহিনী।

প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া ওপেনার মাহমুদুল হাসান জয় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে খুলতে পারেননি রানের খাতা। তামিম ইকবাল ৪৭, নাজমুল হোসেন শান্ত ৩৩, মুমিনুল হক ৬ ও লিটন দাস ১১ রানে ফেরায় শঙ্কা জাগে ফলোঅনে পড়ার।

দ্বিতীয় দিন শেষে ৩০ রানে মুশফিকুর রহিম ও ৮ রানে অপরাজিত থাকা ইয়াসির আলী রাব্বিকে আজ দলের দায়িত্ব নিতে হবে। ৩১৪ রানে পিছিয়ে থাকার বিশাল চাপ মাথায় নিয়েই মোকাবিলা করতে হবে দক্ষিণ আফ্রিকার বোলারদের।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সও মনে করিয়ে দেন তৃতীয় দিন কতটা কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। কেননা দিন যত যাচ্ছে, উইকেট হয়ে উঠছে তত স্পিন সহায়ক। তৃতীয় দিনে স্পিনারদের খেলা কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন জেমি।

 

এ জাতীয় আরও খবর

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, চালু হচ্ছে রোবটিক সার্জারি: স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার