,

মারা গেছেন সাকিবের শাশুড়ি

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম। শুক্রবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বিভিন্ন অনলাইন মিডিয়া ও সোশ্যাল মিডিয়া সূত্রে এ খবর জানা যাচ্ছে। স্থানীয় বেশ কিছু মিডিয়া সাকিবের পারিবারিক সূত্রে এ খবর পরিবেশন করছে। জানা গেছে, আজ (শনিবার) গ্রামের বাড়িতে সাকিবের শাশুড়ির জানাজা ও দাফন সম্পন্ন হবে।

গত ১ এপ্রিল বড় মেয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সাকিব। আলায়নার স্কুল খুলে যাওয়ার কারণেই মূলত সেখানে যেতে হয়েছে সাকিবের। তবে দেশে নিজের মায়ের সঙ্গেই ছিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

২০২০ সালের ডিসেম্বরে মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, চালু হচ্ছে রোবটিক সার্জারি: স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার