,

পান্থপথে নিহত কবিরের পরিবারকে মাসে ২৫ হাজার টাকা দেবে ডিএনসিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক প্রথম আলোর সাবেক কর্মী মো.আহসান কবির খানের পরিবারকে মাসে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২৮ মার্চ) রাজধানীর গুলশানে নগর ভবনের হলরুমে ডিএনসিসির দ্বিতীয় পরিষদের ১১তম করপোরেশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

এতে বলা হয়, আহসান কবির খানের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ টাকা দিয়ে আহসান কবিরের সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখা হবে। তারা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ২৫ হাজার টাকা হারে ডিএনসিসির তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়া হবে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে করপোরেশন সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ সব ওয়ার্ডের কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৫ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবির খান। এর আগের দিন ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না