,

ইতিহাস গড়ার মিশনে মহাবিপদে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে খেলেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, দলকে নিয়ে গিয়েছিলেন নিরাপদ স্থানে। দ্বিতীয় ইনিংসে আর হলো না। অল্পেই ফিরে গেলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। তারও আগে সাজঘরের পথ ধরেছেন আরেক ওপেনার সাদমান ইসলাম।

দুই ওপেনারের পর হতাশ করলেন অধিনায়ক মুমিনুল হকও। ইতিহাস গড়ার মিশনে ২৭৪ রান তাড়া নেমে মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপদে বাংলাদেশ দল। বিপর্যয় সামাল দেওয়ার মিশনে চতুর্থ উইকেট জুটিতে খেলছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

চতুর্থ দিনের খেলা শেষে ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১ রান। জয়ের জন্য শেষ দিনের ৯৮ ওভার থেকে করতে হবে আরও ২৬৪ রান। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট আগেই শেষ হয়েছে আজকের খেলা।

ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৪ রানে অলআউট করে ২৭৪ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ দল। এটি তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে এখন মহাবিপদে মুমিনুল হকের দল।

সাইমন হার্মারের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্লিপে ধরা পড়েন সাদমান। রানের খাতাই খুলতে পারেননি তিনি। প্রথম ইনিংসেও মাত্র ৯ রান করতে পেরেছিলেন এ বাঁহাতি ওপেনার। এমন হতাশাময় পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে তার বাদ পড়া সময়ের ব্যাপার মাত্র।

বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন কেশভ মহারাজ। প্রথম বলেই ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হয়ে যান ৪ রান করা মাহমুদুল জয়। ওভারের পঞ্চম বলে ব্যাকফুটে খেলতে গিয়ে দৃষ্টিকটুভাবে লেগ বিফোর হন অধিনায়ক মুমিনুল।

এর আগে দিনের বাকি অংশটা ছিল বাংলাদেশের পক্ষেই। আগেরদিন বিনা উইকেটে ৬ রান করা প্রোটিয়ারা আজ করতে পেরেছে আর ১৯৮ রান। এবাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট নিয়ে ২০৪ রানে থামান দক্ষিণ আফ্রিকাকে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক