,

ডারবানে চতুর্থ দিনের খেলা শুরু

news-image

বাংলাদেশকে ৩০০ করতে দেয়নি দক্ষিণ আফ্রিকা। ডারবান টেস্টে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে স্বাগতিকরা। লিড আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে আজ (রবিবার) চতুর্থ দিনে মাঠে নেমেছে তারা।

ডারবান টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। আগের দিনের কোনও উইকেট না হারিয়ে ৬ রান নিয়ে খেলা শুরু করেছেন দুই ওপেনার ডিন এলগার ও সারেল এরউই।

বাংলাদেশ লিড নিতে পারেনি। পিছিয়ে থেকে তৃতীয় ইনিংসে বোলিংয়ে নেমেছে। স্বভাবতই দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক জায়গায়। বাংলাদেশের জন্য আরও হতাশার কারণ তৃতীয় দিনের শেষ বিকেলে সুযোগই নিতে পারেনি! প্রথমে বৃষ্টি, এরপর আলোর স্বল্পতায় আগেভাগেই শেষ হয়ে গেছে দিনের খেলা। তবে শেষ বিকেল আলোর স্বল্পতায় ঢাকা পড়লেও তৃতীয় দিনটা আলোকিত হয়েছে মাহমুদুল হাসান জয়ের অসাধারণ সেঞ্চুরিতে।

জয়ের ১৩৭ রানের ঝলমলে ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআাউট হয়েছে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা প্র্রোটিয়ারা দিনশেষে কোনও উইকেট না হারিয়ে করে ৬ রান। ফলে প্রথম ইনিংসে ৩৬৭ রান করা স্বাগতিকরা ৭৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করে।

ওপেনিংয়ে নেমে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন জয়। খেলেছেন ক্যারিয়ারসেরা ১৩৭ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পূরণ করে বলতে গেলে একা হাতে লড়ে গেছেন তিনি। লিজাড উইলিয়ামসের শিকার হওয়ার আগে ৩২৬ বলের ইনিংসটি সাজান ১৫ বাউন্ডারি ও ২ ছক্কায়। ৪৪২ মিনিট ক্রিজে ছিলেন ২১ বছর বয়সী এই ওপেনার।

২০০২ থেকে ২০২২- সময়টা অনেক দীর্ঘ। ২০ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে যা করতে পারেননি তামিম-মুশফিক-আশরাফুল-সাকিবদের কেউ, সেটিই করে দেখালেন জয়। প্রথম ব্যাটার হিসেবে পেয়েছেন সেঞ্চুরি। আর তাতেই হয়ে গেলেন ইতিহাসের অংশ। এদিন প্রোটিয়াদের বিপক্ষে পচেফস্ট্রুমে করা মুমিনুলের ৭৭ রান টপকে যান জয়।

লোয়ার অর্ডারে তিনি সঙ্গ পেয়েছেন লিটন দাস (৪১), মেহেদী হাসান মিরাজ (২৯) ও ইয়াসির আলীর (২২) কাছ থেকে।

সিমন হারমার ১০৩ রানে পেয়েছেন ৪ উইকেট। লিজাড উইলিয়ামস ৫৪ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আর একটি করে উইকেট শিকার ডুয়ান ওলিভিয়ের ও উইয়ান মুল্ডারের।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক