,

বিশ্বকাপে কে কোন গ্রুপে, নির্ধারণ আজ রাতে

news-image

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ মানেই দুনিয়াজুড়ে আলাদা উন্মাদনা। সেই উন্মাদনার কেন্দ্র এবার কাতার। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে। সেই সময় যতই ঘনিয়ে আসছে, ততই জোরেশোরে এর আনুষ্ঠানিকতা। একদিন আগেই বিশ্বকাপের বল উন্মোচন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ রাতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। কোন দল কোন গ্রুপে পড়বে, কে কার প্রতিপক্ষ হবে, আজ রাতেই তা নির্ধারিত হয়ে যাবে।

বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের রাজধানী দোহায় শুরু হবে ড্র অনুষ্ঠান। এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৩২টি দল। কিন্তু ড্রয়ের আগে সবগুলো দলের নাম পাচ্ছে না ফিফা। করোনা মহামারির কারণে বাছাইপর্বের অনেক ম্যাচ পিছিয়েছে। সেইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেও দুটি আন্তমহাদেশীয় ও ইউরোপের একটি প্লে অফের নিষ্পত্তি হবে আগামী জুনে। তাই ২৯টি দলের নাম আর তিনটি দলের জায়গা ফাঁকা রেখেই ড্র অনুষ্ঠান করতে যাচ্ছে ফিফা।

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হবে। সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ের ভিত্তিতে দলগুলোর নাম চারটি পাত্রে রাখা হবে। তবে স্বাগতিক হিসেবে কাতারকে রাখা হয়েছে এক নম্বর পাত্রে। এটিও নির্ধারিত হয়ে গেছে যে তারা বিশ্বকাপে ‘এ’ গ্রুপেই খেলবে। এক নম্বর পাত্রে আরও আছে ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।

এ ছাড়া দুই নম্বর পাত্রে আছে- মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ক্রোয়েশিয়া। তিন নম্বর পাত্রে থাকবে সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তিউনিসিয়া। আর চার নম্বরে ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন, কোস্টারিকা/নিউজিল্যান্ড, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না