,

ডারবানে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আজ থেকে প্রথম টেস্ট খেলতে নেমেছে টাইগাররা। সাদা পোশাকেও রঙিন স্বপ্ন মুমিনুলদের। আজ বৃহস্পতিবার ডারবানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

তবে পেটে সমস্যার কারণে প্রথম টেস্টে নেই তামিম ইকবাল। এছাড়া টাইগার পেসার শরিফুলের খেলা নিয়েও শঙ্কা ছিল। শেষমেশ চোটের কাছে হার মানলেন তিনিও।

ওয়ানডের পর টেস্টেও ইতিহাস গড়ার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। এক্ষেত্রে মুমিনুলদের সামনে বড় অনুপ্রেরণা নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। এ ছাড়া আরও বেশ কয়েকটি কারণে ওয়ানডের পর টেস্টেও ভালো করার সুযোগ রয়েছে সফরকারীদের সামনে।

তার মধ্যে অন্যতম হচ্ছে, আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তুলনামূলক দুর্বল দল নিয়ে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি কিংবা মার্কো ইয়ানসেনের মতো টেস্ট দলের নিয়মিত তারকারা এখন আইপিএল খেলতে ভারতে আছেন। শুধু বোলাররাই নন, এইডেন মার্কারাম কিংবা রাসি ফন ডার ডুসেনের মতো তারকা ব্যাটসম্যানদেরও পাচ্ছে না স্বাগতিকরা। তাই এটাকে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক