,

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’- এ গাইতে চলে এলেন এ আর রহমান

news-image

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরো আগে, ২০২০ সালেই। কিন্তু করোনার কারণে, এতদিন এই অনুষ্ঠান আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এবার যখন করোনার প্রকোপ কমে এলো এবং সরকারও জন্মশতবার্ষিকীর সব আয়োজন শেষ করে আনার সিদ্ধান্ত নিয়েছে, তার আগেই কনসার্টটি আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি।

সে হিসেবে আগামী ২৯ মার্চ, মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’- শীর্ষক কনসার্ট। যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিশেষ গান পরিবেশষ করবেন ভারতের বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান।

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ – শীর্ষক কনসার্টে গান গাওয়ার জন্য এরই মধ্যে ঢাকান এসে পৌঁছে গেছেন এ আর রহমান। আজ দুপুরেই হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন ভারতীয় এই সঙ্গীত শিল্পী।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৯ মার্চ অনুষ্ঠেয় এই কনসার্টে এ আর রহমানের সঙ্গে গান গাইবেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ। গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড শিল্পীগোষ্ঠি মাইলস। এরই মধ্যে কনসার্টের জন্য টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী