,

৩৬ বছর পর বিশ্বকাপে

news-image

কম সময় তো আর না। ৩৬ বছরের অপেক্ষা। এই লম্বা সময়টাতে বিশ্বকাপ খেলতে পারেনি কানাডা। অবশেষে এই অপেক্ষার অবসান হয়েছে। কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দেশটি। এরপর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভেসে গেছেন কানাডার কোচ জন হের্ডম্যান।

রোববার রাতে জ্যামাইকার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে কানাডা। এই জয়ের পর তারা পৌঁছে গেছে বিশ্বকাপে। সর্বশেষ ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়েছিল দেশটি। ম্যাচশেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগী হয়ে পড়েছেন দলটির কোচ হের্ডম্যান।

নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি এই বিশ্বাসটা ছড়িয়ে দিয়েছি কিন্তু যখন এটা সত্যিই ঘটে গেল, ভাষা হারিয়ে ফেলেছি।’

‘কানাডিয়ান আমরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতেছি, আমাদের ছেলে আলফানসো ডেভিস বায়ার্ন মিউনিখে খেলে, আমাদের অনেক ছেলেরা ইউরোপের শীর্ষস্তরে খেলে। এখন আমাদের এমন কানাডিয়ান আছে, যারা বিশ্বকাপ খেলতে যাবে।’

নিজেদের ফুটবল দেশ হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কানাডা, এমনটাই জানাচ্ছেন কোচ, ‘আমরা এমন একটা ফুটবলের দেশ, যারা সারাজীবন এটাই চেয়েছে। আমরা এই সম্মানটুকু চেয়েছি। এটা চেয়েছি মানুষ বিশ্বাস করুক কানাডা ফুটবলের দেশ, সেটা প্রমাণও করে দিয়েছি।’

হের্ডম্যান অবশ্য বলছেন, এখানে কেবলই শুরু হলো, ‘আমরা আসছি। এখানে কেবল শুরুটা পেলাম। কোচ হিসেবে এটা কত আনন্দের ব্যাপার! আমি এখানে থাকা প্রত্যেকের জন্য গর্বিত।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী