,

দক্ষিণ আফ্রিকায় স্বাধীনতা দিবস উদযাপন তামিম-মুশফিকদের

news-image

অনলাইন ডেস্ক : ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর আফ্রিকা মুলুকে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।দূরদেশে থাকলেও দেশের স্বাধীনতা দিবসে বীর শহীদদের সম্মান জানাতে ভোলেননি তামিম, মুশফিক, মুমিনুল, লিটন-তাসকিনরা। শনিবার দক্ষিণ আফ্রিকার ডারবানে দলীয় অনুশীলনের আগে জাতীয় সংগীত গেলে স্বাধীনতা দিবস উদযাপন করেন টাইগাররা।

গত বছরও স্বাধীনতা দিবস দেশের বাইরে কেটেছে ক্রিকেটারদের।

আজ দক্ষিণ আফ্রিকার চ্যাটস ওয়ার্থ ক্রিকেট ক্লাবে আজকের অনুশীলন শুরুর আগে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ প্রত্যেক সদস্য মিলে সমস্বরে গেয়েছেন জাতীয় সঙ্গীত। এ সময় অধিনায়ক মুমিনুল হক, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক হাবিবুল বাশার সুমনদের হাতে ছিল গৌরবময় লাল-সবুজ পতাকা।

৩১ মার্চ ডারবানের কিংসমিডে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে এখন চলছে শেষ মুহূর্তের অনুশীলন পর্ব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী