,

তামিম-তাসকিনদের ৩ কোটি টাকা বোনাস দেবেন পাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। এমন দাপুটে পারফরম্যান্সের পর আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে তাসকিন আহমেদে তোপে ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। এরপর তামিম ইকবালের অপরাজিত ৮৭ ও লিটনের ৪৮ রানে চড়ে সহজ জয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
সিরিজ জয়ের মুহূর্তে দলের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। সভাপতি সাহেব (নাজমুল হাসান পাপন) পুরো দলের সঙ্গে কথা বলেছেন। খেলোয়াড়েরা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি (পাপন) তাদের জন্য ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন।’

জালাল আরও বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও (শেখ হাসিনা) খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জিতলাম। এটা সত্যিই অবিশ্বাস্য। বলার অপেক্ষা রাখে না সবাই খুব আনন্দিত।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী