,

পঞ্চম উইকেট নিয়েই সিজদায় লুটিয়ে পড়েন তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পেস বোলার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার অপরিচিত কন্ডিশনে বাউন্সি উইকেটে একজন বাংলাদেশি ফাস্ট বোলার হিসেবে অনন্য অবদান রাখেন তাসকিন। এক এক করে পাঁচটি উইকেট তুলে নেন তিনি। পঞ্চম উইকেট রাবাদাকে সাজঘরে ফিরিয়ে বাঁধভাঙা উল্লাস করে সিজদায় লুটিয়ে পড়েন তাসকিন। অনেক্ষণ সিজদারত অবস্থায় ছিলেন তিনি।

বুধবার ‘অঘোষিত ফাইনালে’ ৯ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তাসকিন। তার বিধ্বংসী বোলিংয়ের কারণেই চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

তাসকিনের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৩৭ ওভারে ১৫৪ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর নিজের ওয়ানডে ক্যারিয়ারে তাসকিন দ্বিতীয়বারের মতো ম্যাচে ৫টি উইকেট পেয়েছেন।

পরে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে ডানহাতি পেসার বলেন, ‘আমি শুধুমাত্র নিজের প্রক্রিয়ায় স্থির থেকেছি এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছি। উইকেট থেকে বাউন্স পেয়েছি। এজন্য নিজের লাইন ও লেন্থ ঠিক রেখেছি। নিজের প্রক্রিয়ায় এখন আমার অনেক বিশ্বাস। শেষ এক, দেড় কিংবা দুই বছর এভাবেই পরিশ্রম করে আসছি। এটাই আমার সাফল্যের রহস্য।’

উল্লেখ্য, তাসকিন তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়েছিলেন ২০১৪ সালের জুন মাসে। সে বছর ভারতের বিপক্ষে অভিষেক হয় তার। আর অভিষেক ম্যাচেই ৫টি উইকেট তুলে নিয়ে চমক দেখান তিনি।

কিন্তু এর মাঝে আরও ৪৭টি ওয়ানডে ম্যাচ খেললেও একটিতে ৫ উইকেটের দেখা পাননি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী