,

তৃতীয় ওয়ানডে শেষে দেশে ফিরবেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলেই দেশে ফিরবেন তিনি। আজ সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবের পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি। পরিবারের এ সংকটময় সময়ে তাদের পাশে থাকতে দেশে ফিরছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘সাকিবের মা, তার শাশুড়ি, তার তিন সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে আছে। খুব সম্ভবত তাদের নিউমোনিয়া হয়েছে। ডেফিনিটলি একটা বড় ক্রাইসিস যাচ্ছে তার ফ্যামিলির ওপর দিয়ে। এদিকে সাকিবের খেলাও চলছে। এখন সে বুঝে উঠতে পারছে না কী করবে। ২৩ মার্চ আরেকটা ওয়ানডে ম্যাচ আছে। ও সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ম্যাচ খেলেই দেশে ফিরে আসবে।’ তবে পরিস্থিতি বিবেচনা করে তার আগেও সাকিব দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন জালাল ইউনুস।

সাকিবের মা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেজ মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। বড় মেয়ে আলাইনা হাসান ভুগছে ঠাণ্ডাজনিত জ্বরে। তাদেরও এভারকেয়ারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সাকিবের শাশুড়ি বেশ কিছুদিন ধরে ভুগছেন ক্যান্সারে। তিনি চিকিৎসাধীন আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী