,

২৭ আগস্ট শুরু এবারের এশিয়া কাপ

news-image

স্পোর্টস ডেস্ক : চূড়ান্ত হয়েছে ২০২২ সালের এশিয়া কাপ ক্রিকেটের দিনক্ষণ। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ১১ সেপ্টেম্বর।

শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এবারের আসরের স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। যা আগে থেকেই নির্ধারিত ছিল।

সাধারণত ওয়ানডে ও টি-টোয়েন্টি ঘুরিয়ে ফিরিয়ে হয় এশিয়া কাপ ক্রিকেট। যেহেতু চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই এবারের এশিয়া কাপটি কুড়ি ওভারের ফরম্যাটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের এশিয়া কাপে। এর বাইরে ২০ আগস্ট থেকে হতে যাওয়া কোয়ালিফায়ার খেলে আসবে একটি দল।

২০১৮ সালে এশিয়া কাপের সবশেষ আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ছিল ভারত, রানার্সআপ বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী