,

রংপুরে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ প্রস্তুুতকারী গ্রেফতার

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর নগরীর কুটিরপাড় এলাকা থেকে জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী শামীম আহমেদ ওরফে শ্যাম চৌধুরী (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় নগদ টাকাসহ জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রংপুর নগরীসহ আশপাশের জেলাগুলোতে অবৈধভাবে জাল টাকার ব্যবসার অভিযোগ রয়েছে।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
তিনি বলেন, গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের খাসবাস কুটিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী শামীম আহমেদ ওরফে শ্যাম চৌধুরীকে (৩২) হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল ছাড়াও জাল টাকা তৈরির প্রিন্টার, ল্যাপটপ, মাউস, কী বোর্ড, বার্নিশ পাউডার, হাইপো, ষ্টাপলার মেশিন, হেয়ার ষ্ট্রেটনার, র‌্যাপিং পেপার, আয়রণ মেশিন, স্ট্যাম্প প্যাড, অবৈধ সীল, সিরিজ, কাঁচি, আইকা গাম, ষ্টাপলার পিন, এন্টিকার্টার, স্ক্রু-ড্রাইভার, স্কেল, ট্রেসিং পেপারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

তিনি আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শ্যাম চৌধুরী অবৈধ জাল টাকার ব্যবসার অভিযোগ স্বীকার করেছেন। একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে রংপুরসহ আশপাশের জেলাগুলোতে জাল টাকা সরবরাহ করে আসছিলেন। অন্যদের গ্রেপ্তারের জন্য র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান