,

দুর্দান্ত ক্যাচের জন্য পুরস্কার পাচ্ছেন জয়

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্যাচ ধরার জন্য যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়কে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বদলি ফিল্ডার হিসেবে নেমে দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়েছেন তিনি। তাই তাকে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘জানি আপনারা সবাই খুশি, সারা দেশের মানুষই খুশি। প্রধানমন্ত্রী আজকের খেলার জন্য পাঁচবার ফোন করেছেন। ভাবতে পারেন! তিনি টিভির সামনে সারাক্ষণ বসেছিলেন। প্রথমে যখন খেলা শুরু হলো তখন তার সঙ্গে কথা হয়েছে। তারপর লিটন দাসের সেঞ্চুরি ও মুশফিকের হাফ সেঞ্চুরির পর অভিনন্দন জানালেন দুই জনকেই। শেষে তিনি জানতে চেয়েছেন, যে ক্যাচটা ধরলো ওর নাম কী, ওকে পুরস্কার দিতে হবে। এতো সুন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলাটা তিনি দেখেছেন এবং উপভোগ করেছেন। আমরা অত্যন্ত খুশি।’

জয় মন কেড়ে নেওয়া ক্যাচটি ধরেছেন আফগানিস্তানের ইনিংসের ৪৫তম ওভারে। দ্বিতীয় বলে মাহমুদউল্লাহর ডেলিভারিতে স্লগ সুইপ করেছিলেন আফগান ব্যাটার মুজিব উর রহমান। কিন্তু বদলি ফিল্ডার হিসেবে ছিলেন মাহমুদুল হাসান জয়। মুজিবের স্লগ সুইপ ছক্কাই হয়ে যেত। তবে তার দারুণ লাফে সেটি ক্যাচে পরিণত হয়। জয় সীমানার বাইরে লাফিয়ে বল ধরে ফেলেন। কিন্তু ভারসাম্য বজায় রাখতে না পেরে বলটি বাউন্ডারি লাইনের ভেতরে শূন্যে উড়িয়ে দেন। এরপর নিজেকে সামলে সীমানার ভেতর এসে ক্যাচটি ঠিকঠাক ধরে মুজিবকে সাজঘরের পথ দেখান।

গত ডিসেম্বরে টেস্ট ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করেন আন্তর্জাতিক ক্রিকেটে। চাঁদপুর থেকে উঠে আসা এই তরুণ বঙ্গবন্ধু বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়ে যান।

এদিন বোলিং-ব্যাটিং দুই ডিপার্টমেন্টের অসাধারণ পারফরমেন্সে ৮৮ রানে জিতে আফগানিস্তানকে বিপক্ষে সিরিজি জিতে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৮ রানেই থেমে যায় আফগানদের ইনিংস। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজি জিতে নিল তামিমের দল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী