,

সারা বিশ্ব আ.লীগের প্রশংসা করছে : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বিশ্ববাসী তার প্রশংসা করলেও বিএনপি সেগুলো চোখে দেখতে পায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

গতকাল মঙ্গলবার রাতে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরায় যাওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। জানা গেছে, ত্রিপুরার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বাংলাদেশে তথ্যমন্ত্রী।

জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরাই কিছুই (কোনো উন্নয়ন) দেখতে পান না।’

সরকার জনগণকে প্রতারিত করেছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে হাছান মাহমুদ বলেন, উল্টো বিএনপিই সবসময় দেশের জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে। ক্ষমতায় থাকাকালীন তারা দেশের বিপুল মরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে দাবি করে সেই টাকায় তারেক রহমান বিদেশে বসে বসে খাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

ভারতে বাংলাদেশের টেলিভিশিন চ্যানেল সম্প্রচারে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাতে বাংলাদেশি কিছু চ্যানেল দেখা যায়। তবে পশ্চিম বাংলায় সমস্যা রয়েছে। কারণ সেখানকার কেবল অপারেটররা অনেক টাকা দাবি করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য