,

পাকিস্তানের সাথে রঙিন পোশাকে খর্বশক্তির অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই সফরেই পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে পাচ্ছে না পাকিস্তান। পাকিস্তান সফরের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে নেই ওয়ার্নার, মিচেল স্টার্ক বা প্যাট কামিন্সের মতো কোনো তারকা।

দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদেরই এই পাকিস্তান সফরে বিশ্রাম দিচ্ছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড কেউ নেই পাকিস্তানের সাথে রঙিন পোশাকের সিরিজে। এছাড়াও নিজের বিয়ের জন্য ছুটি নেয়ায় এই সিরিজে দলে থাকছেন না অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়া দলের মূল তিন পেসারকে বিশ্রাম দেয়াতে এই সিরিজে দলে পেস অ্যাটাকের দায়িত্ব পড়ছে কেইন রিচার্ডসন, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ আর শন অ্যাবটের ওপর।

মূল বোলারদের বিশ্রাম দেয়া প্রসঙ্গে সিএর নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘গত ৬ মাসে অনেক ব্যস্ত সূচি ছিল ক্রিকেটারদের। সামনের দেড় বছরও প্রচুর ক্রিকেট খেলতে হবে তাদের। প্রত্যেককে মাথায় রেখেই সবকিছু ঠিক করা হয়েছে। এবারের স্কোয়াড বেছে নেয়াটা আসলেই অনেক চ্যালেঞ্জিং ছিল।’

ওয়ানডে দলে না থাকলেও টেস্ট দলে খেলছেন স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স বা ওয়ার্নার সবাই। তাই ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলেই পাকিস্তান থেকে ফিরবেন এই অজি তারকারা।

নিয়মিতদের বিশ্রাম দেয়ায় এই সিরিজে দলে আরও ডাক পেয়েছে বেন ম্যাকডারমট আর জশ ইংলিসও।

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মারনাস ল্যাবুশেন, অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, ট্র্যাভিস হেড, জস ইংলিস, ক্যামেরন গ্রিন, অ্যাস্টন অ্যাগার, শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, কেইন রিচার্ডসন, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী