,

মার্চে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ-মঙ্গোলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী মার্চ মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৪ মার্চের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ আর ২৯ মার্চে বাংলাদেশ মাঠে নামবে মঙ্গোলিয়ার বিপক্ষে।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন এই তথ্য। মালদ্বীপের সাথে বাংলাদেশ খেলবে মালেতে গিয়ে। আর মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচটি হবে নিজেদের ঘরের মাটিতে। এই ম্যাচের জন্য ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে সিলেট জেলা স্টেডিয়াম।

নাবিল আহমেদ বলেন, ‘আগামী মার্চের ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করি। তার মধ্যে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ২৪ মার্চ মালদ্বীপে গিয়ে তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ আর ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়াকে নিজেদের মাটিতে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

আগামী ২০ মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জামাল ভূঁইয়ারা। মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি খেলেই পরের দিনি দেশে ফিরে সিলেটে চলে যাবেন ফুটবলাররা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী