,

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ: কোথায়, কোন শর্তে পাবেন টিকেট

news-image

অনলাইন ডেস্ক : বিপিএলের পুরো আসরে মাঠে দর্শক ফেরাতে পারেনি বিসিবি, ক্রিকেট ভক্তদেরও তাই রয়ে গেছে মাঠে বসে খেলা দেখতে না পারার আক্ষেপ। আফগানিস্তান সিরিজে সেই আক্ষেপ রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যে জানিয়েছে, পরিস্থিতি ঠিক থাকলে আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ মাঠে বসেই উপভোগ করতে পারবে ৪-৫ হাজার দর্শক।

মাঠে দর্শক ফেরানোর লক্ষ্যেই বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের টিকেটের মূল্য আর প্রাপ্তি স্থান। ২২ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডের আগের দিন থেকে টিকেট পাওয়া যাবে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ে নির্ধারিত টিকেট বুথে। প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট পাওয়া যাবে। বিক্রি না হলে টিকেট পাওয়া যাবে ম্যাচের দিনও। তবে মাঠে বসে খেলা দেখতে লাগবে ভ্যাকসিন সার্টিফিকেট, পরতে হবে মাস্ক।

সর্বনিম্ন ১৫০ থেকে সর্বোচ্চ ১০০০ টাকা টিকেটের দাম নির্ধারণ করেছে বিসিবি।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছিলেন, চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোতে ৪-৫ হাজার দর্শককে খেলা দেখতে দেওয়ার সরকারি অনুমোদন রয়েছে। যদিও দর্শক ধারণক্ষমতার ৫০ শতাংশ আসনে বসে খেলা দেখার সুযোগ করে দিতে বিসিবি।

একনজরে ওয়ানডে সিরিজের টিকেটের মূল্যতালিকা
রুফটপ – ১ হাজার টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড – ৫০০ টাকা
ক্লাব হাউজ – ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড – ১৫০ টাকা

ম্যাচের সূচি
তারিখ ম্যাচ ম্যাচ শুরুর সময় ভেন্যু
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১ম ওয়ানড বেলা ১১টা চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি ২০২২ ২য় ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি ২০২২ ৩য় ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী