,

সাকিব কাণ্ডে ফরচুন বরিশালকে কারণ দর্শানো নোটিশ বিসিবির

news-image

ক্রীড়া ডেস্ক : বিপিএল ফাইনালের আগের দিন অনুশীলন এবং আনুষ্ঠানিক ফটোসেশনে উপস্থিত না হয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত থাকায় নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। মূলত টিম ম্যানেজমেন্টকে ‘না’জানিয়ে এমনটা করেছেন তিনি। যা নিয়ে ম্যানেজমেন্টের ভিন্ন রকম মন্তব্য পাওয়া গেছে। ফলে সাকিব বিজ্ঞাপন শুটিংয়ে কেন অংশ নিয়েছেন- এই ইস্যুতে ফরচুন বরিশালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাকিবের এই কাণ্ডে বিপিএলের সুরক্ষা বলয়-ই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর করোনা টেস্ট করানো হয় সাকিবের। পরে ‘নেগেটিভ’ হয়েই বরিশাল অধিনায়ক মাঠের খেলায় ফেরেন। তাই সাকিব কেন হোটেল, অনুশীলন ছেড়ে বিজ্ঞাপন শুটিংয়ে অংশ নিয়েছেন। তার কারণ জানতে তৎপর হতে বাধ্য হয়েছে বিসিবি।

শুক্রবার ম্যাচ শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে। আমরা কিন্তু এটা ছাড় দেইনি। বিপিএল কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বে থাকে। আমাদের আন্ডারে খেলোয়াড়রা থাকে না। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। বায়ো বাবল ভেঙে একজন বাইরে গেলো কীভাবে। কারণ আমরা নির্দেশনা দিয়েছিলাম, কীভাবে জৈব সুরক্ষা বলয় টিকিয়ে রাখা যাবে। তাই এটা কেন ভাঙলো, সেটাই সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির কাছে জানতে চেয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী