,

বিপিএলের ট্রফি উন্মোচন রেখে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনের দিন নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বরিশাল ফরচুনের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিপিএলের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনের সূচি রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেইসঙ্গে অফিসিয়াল ফটোসেশন আর প্রেস কনফারেন্স।

নিয়মানুযায়ী সেই আয়োজনে ফাইনালে মুখোমুখি হতে যাওয়া দুই দলের অধিনায়কের উপস্থিত থাকার কথা থাকলেও ছিলেন না সাকিব। কুমিল্লার ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস সঙ্গে মাঠে ট্রফি হাতে উপস্থিত হয়েছিলেন বরিশালের নুরুল হাসান সোহান।

পরে বরিশালের দলের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, পেটের পীড়ায় ভুগছেন সাকিব। এজন্য অনুশীলনে আসেননি, উপস্থিত হতে পারেননি ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও। তার পরিবর্তে নুরুল হাসান সোহান সামলালেন এ দায়িত্ব। তবে সোহান জানালেন ভিন্ন কথা। বললেন, হোটেল থেকে মাঠে ফেরার পথে সাকিবকে জিমে দেখে এসেছেন তিনি। সাকিব যে অসুস্থ, সে খবর নেই সোহানের কাছে।

এরপর জানা যায়, নিয়মের তোয়াক্কা না করেই শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাকিব। পরিচালক অমিতাভ রেজার সঙ্গে একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি।

উল্লেখ্য, সাকিবের ফটোসেশনে অংশ না নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ সালের বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনেও অনুপস্থিত ছিলেন সাকিব।

উল্লেখ্য, এবারের বিপিএলে নেই জৈব সুরক্ষা বলয়। ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হয়েছে আসরটি। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের সুবিধার্থেই নেওয়া হয় এই সুরক্ষা নীতি। তবে নিয়ম অুনযায়ী, কেউ টিম হোটেলের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে।

এদিকে, বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে বলা হয়েছে সাকিব হোটেলের বাইরে গিয়েছেন এরকম কোনো তথ্যই তাদের কাছে নেই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী