,

সাকিব ইস্যুতে পাপনের ভারতে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএল নিলামে দল পাননি সাকিব আল হাসান। দুই কোটি রুপি ভিত্তিমূল্যে থাকা এই অলরাউন্ডারের নাম নিলামে দুইবার ওঠালেও তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি ১০ দলের কেউই। এ খবরে যখন হতাশায় পুড়ছিলেন সাকিব ভক্তরা, এমন সময় দেশের একটি শীর্ষস্থানীয় নিউজপোর্টাল খবর প্রকাশ করে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ বিষয় নিয়ে কথা বলতে পাশের দেশে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির সঙ্গে নাকি এ নিয়ে তিনি কথা বলবেন। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘দেখুন, আমরা দেখেছি, শুনেছি আপনাদের মতো (সাকিব ইস্যুতে ভারতে যাওয়া নিয়ে)। কিন্তু এ ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন। একজন নির্দিষ্ট খেলোয়াড়ের বিষয়ে বোর্ড সভাপতি বা সিইও যাবে আরেকটা বোর্ডে কথা বলতে, এটা কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়?’

তিনি আরও বলেন, ‘এই তথ্যটা যে দিয়েছে, এটার কোনো ভিত্তি নেই। যে এটা প্রকাশ করেছে, তারও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে।’

অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটাকে আগেই উড়িয়ে দিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। কারণ এমন একটা ইস্যুতে আলোচনা করতে বোর্ড সভাপতি উড়ে যাবেন ভারতে তা ভাবা যায় না। নিজামউদ্দিন সুজনের কথাতেও তেমনই উত্তর মিলল। সব উত্তেজনার খবরে জলই ঢেলে দিলেন তিনি!

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী