,

সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিল আইপিএলের ২ দল, দাবি শিশিরের

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) এবার দল পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল রোববার পর্যন্ত নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ তাকে দলে নেয়নি। ফলে এবার আর তার আইপিএল খেলা হচ্ছে না।

নিলামের দ্বিতীয় দিনেও সাকিবের নাম ডাকা হয়েছিল, কিন্তু আগ্রহ দেখায়নি কোনো দল। ব্যাপারটি অবাক করেছে অনেককেই। বিশেষ করে তার বর্তমান ফর্ম বিচার করে। টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতা আর রেকর্ড যেমন, তাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দল না পাওয়াটা বেশ অপ্রত্যাশিত। এরপর থেকে চারদিকে শুরু হয় আলোচনা-সমালোচনা।

আলোচনা-সমালোচনার মধ্যেই সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির একটি পোস্ট দিয়ে বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছেন। শিশির লিখেছেন, ‘নিলামে কোনো দল তাকে না নিলেও আইপিএলের দুটি দল নাকি সরাসরি সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিল। খুব বেশি উত্তেজিত হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, বেশ আগেই দুটি দল সরাসরি যোগাযোগ করেছিল। তারা জানতে চেয়েছিল, সাকিব পুরো মৌসুম তাদের হয়ে খেলতে পারবে কি না!’

শিশির মনে করেন, ‘আইপিএলে সাকিব দল পায়নি বলেই যে তার আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে গেছে, সেটা ঠিক নয়। দল পেলে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে থাকতে পারতেন না। তখন সবাই তাকে “বিশ্বাসঘাতক” বলতেন কিনা, আইপিএলে দল না পাওয়া খুব বড় বিষয় নয়। এবার পায়নি, পরের বছর পাবে। দল পেলে তাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিস করতে হতো। তখন কি সবাই একই কথা বলতেন? তাকে বিশ্বাসঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত!’

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী